লাইফ স্টাইল

শুধু শরীরে নয় চুলেও হবে ট্যাটু!

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আদিম যুগে মানুষ যখন বনজঙ্গলে বাস করত, তখন তাদের গোত্রকে আলাদাভাবে চেনার জন্য কখনও গোত্রপ্রধান, কখনওবা কোনো সাহসী কাজের জন্য আবার কখনও কোনো অন্যায়ের জন্য গায়ে ট্যাটু আঁকা হতো।

কিন্তু বর্তমানে ট্যাটু আঁকা একটি ফ্যাশন। গায়ে, হাতে, জিহ্বা- এমনকি চোখেও বাদ যায়নি ট্যাটু। এবার এই সূত্র ধরে ট্যাটু উঠে এসেছে মাথায়। অর্থাৎ মাথার চুলে করা হচ্ছে ট্যাটুর ডিজাইন।

তবে এই ট্যাটু সুচ আর রঙ দিয়ে নয়, করা হয় চুল কেটে। মাথার চুল এমনভাবে নকশা করে কাটা হয়, যা দেখতে একদম চামড়ায় বসানো ট্যাটুর নকশার মতোই মনে হয়।

পুরুষ ও বাচ্চারা তো আছেই- পিছিয়ে নেই নারীরাও। নারীরা তাদের ছোট চুলে নানা নকশা তো তুলছেনই সঙ্গে বড় চুলের আড়ালে রাখা ফাঁকা জায়গায় করছেন নানা ধরনের ডিজাইন।