সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় নাতির দেয়া আগুনে পুড়ে গেল দাদাবাড়ি!

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় নাতির দেয়া আগুনে পুড়ে গেল দাদাবাড়ি!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় অবুঝ নাতির দেয়া আগুনে পুড়ে গেল দাদাবাড়ির ছয়টি ঘর। এতে আসবাবপত্র, পাটসহ ভষ্মিভূত হয়ে গেছে প্রায় ১০ লাখ টাকার সম্পদ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছায় লাল চাঁদ শাহ্’র নাতি রাসেল (৮) শুক্রবার সকালে খেলার ছলে বাড়িতে থাকা শুকনো পাটকাঠিতে আগুন দেয়। মূহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে লাল চাঁদ শাহ’র ছয়টি ঘর এবং ঘরে থাকা পাট ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
দয়ারামপুর ফায়ার ষ্টেশনের সাব অফিসার নূর মোহাম্মদ শেখ জানান, খেলতে গিয়ে অবুঝ শিশুর দেয়া আগুনে সুত্রপাত ঘটে অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

স/মি