সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Exif_JPEG_420

লালপুর(নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে লালপুর উপজেলা কৃষি অফিসারের কার্য্যালয় থেকে “ কৃষি সমৃদ্ধি ” রবি ২০১৬-১৭ মৌসুমে সরিা ও গম বৃদ্ধি এবং খরিফ-১/২০১৬-১৭ মৌসুমে মুগ ও তিল উৎপাদন বৃদ্ধির প্রনোদনাকর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

লালপুর উপজেলা  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া ) আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, যুগ্ন সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল প্রমুখ।
প্রসঙ্গত, ১৬৫ জন কৃষকের মাঝে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও বারি-১২ জাতের ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়।

স/মি