সদ্য প্রকাশিত
প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
মিডিয়ার সংবাদ

সুবর্ণা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সাংবাদিক সংস্থার

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
সুবর্ণা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সাংবাদিক সংস্থার

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক জাগ্রত বাংলার সাংবাদিক সুবর্ণা নদীকে বাসার সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা। একইসঙ্গে তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সাংবাদিক সংস্থার পক্ষে রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলম, সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার রাতে নিজ বাসার সামনে নারী সাংবাদিক নদীকে যেভাবে কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। এ নিয়ে গত ৮ মাসে তিনজন সাংবাদিক খুন হলেন। আর গত দশ বছরের কম সময়ে মোট ৩৩ জন সাংবাদিক খুন হয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

স/শা