নিজস্ব প্রতিবেদক:
দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক এবং ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। আজ বুধবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।
বুধবার রাতে প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স/শা










