সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

একটি গাড়ির দামই ৪০৩ কোটি টাকা!

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
একটি গাড়ির দামই ৪০৩ কোটি টাকা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিলামে ওঠা একটি ফেরারি গাড়ির দাম হাঁকা হয়েছে ৪০৩ কোটি টাকা!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মনটেরিতে সম্প্রতি এ নিলামের আয়োজন করে নিলাম হাউস আরএম সথেবি। সেখাই এ দাম উঠে গাড়িটির। গাড়িটির মডেল ১৯৬২ ফেরারি ২৫০ জিটিও।

এর আগে ২০১৪ সালে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া গাড়িটি ছিল ফেরারি ২৫০ জিটিও বার্লিনেটা। ওই গাড়ির দাম উঠেছিল ৩১৬ কোটি ৮১ লাখ টাকার বেশি (৩ কোটি ৮০ লাখ ডলার)। ২০১৬ সালে ফ্রান্সে আরেকটি গাড়ি বিক্রি হয়েছিল ২৯১ কোটি ৮০ লাখ টাকায়। ওই গাড়ির মডেল ছিল ১৯৫৭ ফেরারি। ১৯৬২ ফেরারি ২৫০ জিটিও গাড়িটিকে সংগ্রহে থাকা গাড়ির মধ্যে ‘হোলি গ্রেইল’ বলা হয়। এটি মাইক্রোসফটের সাবেক নির্বাহী গ্রেগ হুইটম্যানের সংগ্রহে ছিল।

৪০০ কোটি টাকা দামের এ গাড়ির ইতিহাস অবশ্য সমৃদ্ধ। গাড়িটিকে চ্যাম্পিয়ন গাড়ি বলা হয়। ১৯৬২ সালে ইতালিয়ান জিটি চ্যাম্পিয়নশিপ জিতেছিল এটি। এ ছাড়া ১৯৬২ থেকে ১৯৬৫ পর্যন্ত ১৫টি রেস জিতেছে। ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের প্রথম মার্কিন বিজয়ী ফিল হিল এ গাড়ির চালক ছিলেন।