সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

‘দুদক ঠুঁটো জগন্নাথ হবে না, গ্রেপ্তারও থেমে থাকবে না’

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
‘দুদক ঠুঁটো জগন্নাথ হবে না, গ্রেপ্তারও থেমে থাকবে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক ঠুঁটো জগন্নাথ হবে না, গ্রেপ্তারও থেমে থাকবে না। প্রয়োজনের সময় গ্রেপ্তার হবে। দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা সমস্যা হবে না।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সরকারি চাকরি আইন-২০১৮ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি চাকরি আইন-২০১৮, গত ২০ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সেখানে ফৌজদারি অপরাধে অভিযুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিধান রাখা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ইকবাল মাহমুদ বলেন, দুদক ঠুঁটো জগন্নাথ হবে না, গ্রেপ্তারও থেমে থাকবে না। প্রয়োজনের সময় গ্রেপ্তার হবে। দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা সমস্যা হবে না। স্বাধীন কমিশন যতদিন আছে ততদিন দুর্নীতি করে পার পাওয়া এত সহজ না।

দুদকের দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ বলে দুদক নখ-দন্তহীন বাঘ, ওই জমানায় আর ফিয়ে আসবে না। দুদক একটি স্বাধীন সংস্থা, দুদকের আইন আছে। যতক্ষণ পযন্ত দুদককে পরাধীন সংস্থা করা হচ্ছে ততদিন কিন্তু স্বাধীন থাকবে। দুদক কারো অনুমতি নিয়ে কাজ করবে না, এটা আমি স্পষ্টভাবে বলতে চাই।’

ইকবাল মাহমুদ বলেন, ‘আমি পত্রিকায় দেখেছি, আইনটা পাস হতে এখনো সময় লাগবে। পার্লামেন্টে যাবে, বিতর্ক হবে। তবে আমার প্রতিক্রিয়া হলো-কোনো আইনই দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য হয় না। সৎ কর্মচারীদের সুরক্ষা দেওয়ায় আইনের প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নেই। আমরাও চাই সৎ যেসব কর্মকর্তা-কর্মচারী আছে তাদের সুরক্ষার প্রয়োজন। যে আইনই হোক না কেন, জনগণের ইচ্ছা ও কল্যাণেই আইন হয়, জনকল্যাণেই আইন হবে আমি এটা প্রত্যাশা করি।’

তিনি বলেন, আইনটা যেভাবেই পাস হোক না কেন যে সকল অসৎ এবং দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে তাদের কিন্তু উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। তাদেরকে আইনের আওতায় আনা দুর্নীতি দমন কমিশনের কোনো অসুবিধা হবে না। আমার বিশ্বাস দুর্নীতিবাদজের সুরক্ষার জন্য আইন হবে না। কমিশন যতদিন আছে ততদিন দুর্নীতি করে পার পাওয়া এতো সহজ না।

আইন চূড়ান্তভাবে পাস হয়ে গেলে দুদকের কোনো সমস্যা হবে কি না- জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, আমরা এ ব্যাপারে সরকারের সঙ্গে কোনো কথা বলতে রাজি না। কথা বলার প্রয়োজনও নেই। আমরা মনে করি সরকার দুর্নীতিবাজদের সুরক্ষার জন্য কোনো আইন তৈরি করবে না। প্রস্তাবিত আইনটা দুর্নীতিবাজদের সুরক্ষার জন্য আইন না, বরং এটাকে আমি দেখি সৎ কর্মচারীদের সুরক্ষার আইন। তবে গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে এই আইনের কী আছে আমি জানি না। পত্রিকায় একেক রকম দেখেছি।