সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার আল-কাতিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে ঢাকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ সংবাদ সম্প্রচার করেছে।

 

নিহতরা হলেন- বরিশালের উজিরপুরের আবদুল হাকিমের দুই ছেলে শহিদুল ও বাবুল, পটুয়াখালীর কেশবপুরের শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম, আবদুল করিমের ছেলে সিরাজুল ইসলাম, ভোলার রানা শাহাবুদ্দিন এবং আবু বকরের ছেলে শরিফ।

 

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, ৭ জন বাংলাদেশি শ্রমিক একটি ভ‌্যানে করে জুবাইলের দিকে যাচ্ছিলেন। পথে রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আল-কাতিফে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আর সাইফুল নামে আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুত্র:রাইজিংবিডি