সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

পুয়ের্তো রিকোয় বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন ১৫ লাখ মানুষ

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুয়ের্তো রিকোয় বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন ১৫ লাখ মানুষ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্র শাসিত অঞ্চল পুয়ের্তো রিকোয় একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে অন্ধকারে আছে প্রায় ১৫ লাখ মানুষ।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগায় দুটি সরবরাহ লাইনে বিপর্যয় দেখা দেয়। যে কারণে যুক্তরাষ্ট্রের এ দ্বীপাঞ্চলের এক বিপুল জনগোষ্ঠী হঠাৎ অন্ধকারে ডুবে যায়।

পুয়ের্তো রিকোর ইলেকট্রিক পাওয়ার অথরিটি বিদ্যুৎকেন্দ্রে মেরামতের কাজ শুরু করেছে। তবে তারা পুরোনো জিনিসপত্র পাল্টে নতুন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ চেয়েছে।

usa
অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, তারা বিদ্যুৎকেন্দ্রে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এ বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বীপের ৩৫ লাখ মানুষের অধিকাংশই প্রায় বিদ্যুৎ পায়। ফলে এর সংস্কারে উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত বলে মনে করেন কর্মকর্তারা।

কী কারণে বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে, তা এখনো নিশ্চিত করতে পারেনি অগ্নিনির্বাপণ কর্মকর্তারা। তবে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি হয়েছে।

বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় স্কুল ও কলেজ আগেভাগে ছুটি দেওয়া হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। তা ছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে জেনারেটর চালাতে গিয়ে ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 
সূত্র : রাইজিংবিডি