নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাতাবার্ষিকী ও জাতীয় শোক দিসব উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করা হয়।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্ব এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা পরিচালনায় ঢাকা থেকে মোবাইল ফোনে আলোচনা সভায় অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.স আরেফীন সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ এএইচএম কামারুজ্জামান পরিবারের সদস্য জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ উপদেষ্টা সমাজসেবী নারীনেত্রী শাহীন আকতার রেনী।
আলোচনা করেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, আহমদ সফিউদ্দিন ও গোলাম সারওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, সেক্টর কমান্ডার্স ফোরামের রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, দশকের ছাত্রনেতা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ বাদল) মহানগর সভাপতি নুরুল ইসলাম হিটলার, দৈনিক উপাচার সম্পাদক আবু ইউসুফ সেলিম, মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মিন্টু, মহানগর দূর্নীতি প্রতিরোধ কমিটির মহানগর সাধারণ সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, আশির আরডিএ মার্কেটের সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান, সাম্যবাদী দলের সাজ্জাদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের সহযোগী সদস্য কাজী রকিবউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আমজাদ হোসেন শিমুল, আবু কওসার মাখন, জামি রহমান, ফরুক আহমদ, সাংবাদিক রুহুল আমীন খন্দকার, মাহবুব আলম জুয়েল, শাহিনুর, তাজিমুল ইসলাম, যুবসংহতি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য এক মহান আদর্শ। তাই কোনো ধরনের লোভ-লালসা, হিংসা পরশ্রীকাতরতা যেন আমাদেরকে স্পর্শ না করে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আসুন, আমরা সেই আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করি।
‘দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন। ১৯৭৫ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশিয় দোসররা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনি এবং যারা এই খুনের ঘটনায় মদদ জুগিয়েছে তারা সমান অপরাধী। তাই বঙ্গবন্ধুর বাকি খুনিরা যারা পলাতক রয়েছে এবং যারা মদদ জুগিয়েছে তাদের সবার ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা এখন সময়ের দাবি।
স/শ










