সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করে রাজশাহী মহানগর পুলিশ।

 
বৃহস্পতিবার রাজশাহী পুলিশ কমিশনার শফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

photo_20160922_105751-copy
এছাড়াও নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 
মানববন্ধনে শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী নানা প্ল্যাকার্ড এবং ব্যানার বহন করেন।

 

photo_20160922_105717-copy
মানববন্ধনে রাজশাহী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, রাজশাহী মহানগরকে জঙ্গিবাদমুক্ত রাখতে আমরা সবাই সচেষ্ট থাকব। কোনভাবেই কোন জঙ্গি যেন আমাদের বাড়িতে  বা এলাকাতে আশ্রয় নিতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। জঙ্গিবাদ দমনে সবাইকে একত্রিত হতে হবে। রাজশাহীতে জঙ্গিবাদ মুক্ত করতে সবাই নিরলস ভাবে কাজ করব। দেশেকে জঙ্গিমুক্ত করতে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে তা আরও বেগবান হবে।  আমরা আশা করি সবাই সম্মিলিত ভাবে এগিয়ে আসলে দেশকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করা সহজ হবে।

photo_20160922_110607-copy

স/শ