লাইফ স্টাইল

আইনি ঝামেলায় জড়াতে পারেন মিথুন, বেকার সিংহের চাকরি হতে পারে

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ৪ ও ৫। শুভ বার রবি ও বুধ। শুভ রত্ন পান্না ও গার্নেট।

 

প্রকৃতিগতভাবে আপনি মৌলিক চিন্তাভাবনা করতে চান। সৃজনশীল ও উদ্ভাবনীক্ষমতা আছে আপনার। নতুন ও ব্যতিক্রমী মত সহজেই আপনাকে আকৃষ্ট করে। আদর্শবাদী হলেও আপনি অনেকটা খেয়ালী। আপনি স্বাধীনচেতা ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর মোটামুটি ভালো থাকবে। আর্থিক দিক ভালো যাবে। বাড়িতে আত্মীয়সমাগম হওয়ার সম্ভাবনা আছে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

পোশাক নির্বাচনে কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর ভালো থাকবে না। কোনো আইনগত ঝামেলার সম্মুখীন হতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কোনো ধরনের বিনোদনমূলক কাজে অংশ নিতে পারেন। কোনো গোপন ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মস্থলে বন্ধুদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের সহায়তা পাবেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। কর্মসংস্থান কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। আপনার নামে কোনো ধরনের বদনাম রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পেতে পারেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর কিছুটা অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্কতা অবলম্বন করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলা হতে পারে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। ধর্মীয় কাজকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। মন ভালো থাকবে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন।

সূত্র: এনটিভি