সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

পবার হরিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
পবার হরিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলার হরিপুরে বজ্রপাতে আইয়ুব আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহত আইয়ুব আলী হরিপুরের গোহমাবোনা বাগানপাড়ার মোজাম্মেল হকের ছেলে। ঘটনার পর নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

 

পবার উপজলোর হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল জানান, আইয়ুব আলী মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় তার মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি।

 

তিনি জানান, ঘটনার খবর পেয়ে রাজশাহী জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম আশরাফুল হক তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন।

স/আর