সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

ভবানীগঞ্জ-কেশরহাট সড়ক, ৮ পয়েন্টে ভাঙ্গন স্থানীয় সংকেতে চলাচল

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
ভবানীগঞ্জ-কেশরহাট সড়ক, ৮ পয়েন্টে ভাঙ্গন স্থানীয় সংকেতে চলাচল

শামীম রেজা, বাগমারা
রাজশাহীর বাগমারা উপজেলার বাসসহ অন্যান্য যানবাহন চলাচলের একমাত্র পাকা রাস্তা ভবানীগঞ্জÑকেশরহাট। দীর্ঘদিনের টানা বর্ষণে রাস্তারটি হারিয়ে ফেলেছে তার অস্তিত্বকে। উপজেলা সদর থেকে বাস যোগে রাজশাহীতে যাতায়াতের জন্য এই রাস্তায় শেষ ভরসা। বর্তমানে সেই রাস্তার ৮ পয়েন্টে ভেঙ্গে ঝুঁকির পূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশলীর(এলজিইডি) রাস্তা হলেও দীর্ঘ সময়ের তদারকী না থাকায় এই ভাঙ্গা রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে মানুষ। এই সকল ভাঙ্গা রাস্তায় উপজেলা এলজিইডির কর্মকর্তাদের নজদারী না দেখে স্থানীয় লোকজন  দুর্ঘটনা রোধে লাল কাপড়ের নিশান টাঙ্গীয়ে দিয়েছে।

একদিকে সরু রাস্তা তার উপরে যানবাহনের চাপ। একটি গাড়িকে সাইট দিতে গেলে অন্য গাড়ি চলে যায় রাস্তার নিচে। এ ক্ষেত্রে অনেক সময় ঘটে দুর্ঘটনা। সম্প্রতি ঈদুল আযহা দু’দিন আগে কুরবানির গরু কিনে আনার পথে উপজেলার মুগাইপাড়া নামক স্থানে ট্রাককে সাইট দিতে গিয়ে গরু বোঝায় ভুটভুডির চাকা খাদে পড়ে ভুটভুডি উল্টে জয়নাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মাস খানেক আগে বকপাড়া পার হয়ে একটু পশ্চিমে রাতে বাড়িতে আসার পথে আরেকটি গরু বোঝায় ভুটভুডি উল্টে রাস্তার নিচে থাকা পুকুরে পড়ে যায়। এ সময় ভুটভডির চালকের পা ভেঙ্গে গেলে স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে।
এদিকে দ্বীপনগর মোড়ের পশ্চিমে বিলের ভিতরে থাকা একটি ব্রীজের পাশের রাস্তা ভেঙ্গে যাওয়ার ফলে পান ভর্তি চার্জার ভ্যান লোকজন সহ ব্রীজের নিচে পড়ে যায়।

সরেজনিমে গিয়ে দেখা গেছে, এই পাকা রাস্তাটির দুই ধারে অংখ্য পুকুর। সে সকল পুকুরে মাছ চাষ করার কারনে দ্রুত সময়ে ভেঙ্গে যাওয়ার পাশাপাশি দেবে যাচ্ছে রাস্তাটি। তাই রাস্তারটি ঠিক রাখতে অবিলম্বে রাস্তার ধারের ওই সব পুকুর গুলোতে নিরাপত্তা প্রাচীর নির্মান করা জরুরী।

মচমইল গ্রামের মাস্টার আবু জাফর বলেন পাকা রাস্তার দুই ধারে পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তা ভেঙ্গে মরন ফাঁদ হয়ে পড়েছে। আর এই গর্ত গাড়ির চাকা পড়ে ঘটছে দুর্ঘটনা। তাই অনাকাঙ্খিত এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে রাস্তার পাশে প্রয়োজনীয় ফুটপাত রাখতে হবে।

উপজেলার এই রাস্তায় একাধিক স্থানে ভাঙ্গনসহ নীচু হয়ে গেছে বেশ কয়েক স্থানে। ফলে রাস্তা দিযে গাড়ি চালতে গেলে এক দিকে নীচু হয়ে উল্টে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। একের পর এক দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি এলজিইডি কর্মকর্তাদের।

এ ব্যাপারে উপজেলা এলজিইডি অফিসে যোগাযোগ করা হলে তারা বলেন বর্ষা মৌসুম শেষ হলে রাস্তা সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/আ