সিল্কসিটিনিউজ ডেস্ক:
উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪ বিটের এসএসডি তৈরি শুরু করেছে দক্ষিন কোরিয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই ৪ বিটের সাটা সলিড-স্টেট ড্রাইভ বা এসএসডি তৈরির ঘোষণা দেয়।

এই বছরের পরেই স্যামসাং বিভিন্ন ধরনের ৫ বিটের এসএসডি তৈরি করবে। এর মধ্যে রয়েছে এক টেরাবাইট, দুই এবং চার টেরাবাইট ক্যাপাসিটির।
নতুন এই ৪ বিট কোয়াড লেবেল সেল এসএসডি গ্রাহকদের কাছে নতুন মাত্রার হবে বলেও জানাচ্ছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের নতদুন ৪ বিটের সাটা এসএসডি টেরাবাইট এসএসডিতে রূপান্তরে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান প্রতিষ্ঠানটির মেমরি সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেইসো হ্যান।
তিনি বলেন, আমরা যদি আমাদের এই লাইনআপ আরো বৃদ্ধি করতে পারি এবং গ্রাহক ও এন্টারপ্রাইজ পর্যায়ে পৌঁছে দিতে পারি তবে এটি খুব দ্রুতই বাজারে ছড়িয়ে পড়তে পারে।
প্রতিষ্ঠানটি জানাচ্ছে, তাদের ৪ বিটের চার টেরাবাইট কিউএলসি এসএসডি তাদের ৩ বিট এসএসডির পারফরমেন্স সমপর্যায়ের হবে তাদের কন্টোলার ও টার্বো রাইটার টেকনোলজির কারণে।









