সদ্য প্রকাশিত
চাকরি

স্যানোফি বাংলাদেশ লিমিটেডে ক্যারিয়ার গড়ুন

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
স্যানোফি বাংলাদেশ লিমিটেডে ক্যারিয়ার গড়ুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্যানোফি বাংলাদেশ লিমিটেড। সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
এম ফার্মা, বি ফার্মা, স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এইচএসসি পর্যন্ত জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। কোনো বিভাগে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আগামী ৮ আগস্ট-২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন


সূত্র : বিডিজবস