সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

আনসারদের দখলে থাকা শিশুপার্ক দখলমুক্ত করার নির্দেশ

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
আনসারদের দখলে থাকা শিশুপার্ক দখলমুক্ত করার নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ের বি ব্লকের আনসার-ভিডিপির অবৈধ দখলে থাকা শিশুপার্ক ৯০ দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে আগামী এক বছরের মধ্যে দুই বিঘা জমির ওপর অবস্থিত শিশুপার্কটি আধুনিক শিশুপার্ক হিসেবে গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও ‍বিচারপতি মো. বদরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষের শুনানি করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির(বেলা) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা  হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

পরে অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা  হাসান বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আনসার ভিডিপি কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

তিনি আরো জানান, ১৯৮৭ সালে আনসার-ভিডিপি কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে এই শিশুপার্ক লিজ নেয়। ১৯৯৬ সালে সেই লিজ বাতিল করা হয়। এরপর ২০০০ সালে সবুজমতি ট্রাস্ট্রের নামে আবারও লিজ দেওয়া হয়। পরবর্তীতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০০৪ সালে  ওই লিজও বাতিল করা হয়।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আনসার-ভিডিপি কর্তৃপক্ষ ওই পার্কটি ফের দখলে নেয়। এরপর  ওই বছরেই ১৯৯৬ সালের লিজ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে আনসার কর্তৃপক্ষ।

২০০৮ সালে পার্কটি অবৈধ দখলমুক্ত করার দাবিতে রিট করে বেলা। আজ আনসার কর্তৃপক্ষের আবেদন খারিজ করে পার্কটি ৯০ দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন।