সিল্কসিটিনিউজ ডেস্ক:
নতুন একটি ব্র্যান্ড নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছে। অপ্পোর থেকে আলাদা হয়ে নিজেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে রিয়েলমি।
সোমবার চীনা সোশ্যাল মিডিয়াতে অপ্পোর ভাইস প্রেসিডেন্ট লি বিংঝং বিষয়টি একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
ভারতে অপ্পো রিয়েলমি ১ এর মধ্যেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। দ্বিতীয় প্রান্তিকে দেশটির স্মার্টফোন বাজারের ১ শতাংশ দখল করে নেয় রিয়েলমি ১। এর মধ্যেই ফোনটি ৪ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

ওয়ানপ্লাসের শুরুটাও এভাবে অপ্পোর মধ্যেই হয়েছিল। আজ ওয়ানপ্লাস নিজেই জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে।
আগামীতেও রিয়েলি নাগালের মধ্যে সেলফি ফোন নিয়ে কাজ করার সম্ভাবনাই বেশী। স্বল্প বাজেটে ভাল ফ্রন্ট ক্যামেরাযুক্ত ফোনের চাহিদা রয়েছে প্রবল। দেখার বিষয় রিয়েলমি ১-এর পর তারা কী ডিভাইস নিয়ে বাজারে হাজির হয়।









