সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

রাবিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বুধবার

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাবিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বুধবার

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বুধবার যাচ্ছেন সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিন বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ওই দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান জানান, এবার ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, ৩ জনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও ১ জনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শাম্স-উল ইসলাম।

প্রসঙ্গত, স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ অনুষদে প্রথম স্থান অর্জনের জন্য অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, দর্শন বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনের জন্য ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস শেষ বৃত্তিমূলক (নিয়মিত) পরীক্ষায় প্রথম স্থান অর্জনের জন্য ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হবে।

স/মি