সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাগাতিপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

বাগাতিপাড়া সংবাদদাতা:

নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঙ্গলবার সকালে ইউএনও চত্ত্বরে এসব বিতরন করা হয়।

 

নাটোর-১ আসনের সাংসদ এ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে ৫০ জন কৃষকের হাতে বারি সরিষা-১৪ জাতের এক কেজি করে বীজ তুলে দেন। এসময় ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সারও তুলে দেওয়া হয়।

 

চলতি বছর মোট ৫’শ৮০ জন কৃষকের মধ্যে মুগ, সরিষা, গম ও তিল বীজ বিতরনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম তার বক্তব্যে বলেন, দেশে এখন খাদ্যের অভাব নেই। বর্তমান সরকার শত প্রতিকুলতার মধ্যেও দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করতে সক্ষম হয়েছে। তিনি দেশকে আরো এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. আলহাজ উদ্দিন আহমেদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুঞ্জুরুল হুদা, উপজেলা আ’লীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, সহসভাপতি আঃ হামিদ মিয়া, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, কৃষি কর্মকর্তা বাবলু কুমার সুত্রধর, মুক্তিযোদ্ধা কমান্ডার রশীদুন্নবী বেফিন প্রমুখ।

স/অ