সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

ছাতকে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৮১ মিনিট পড়া
ছাতকে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, মুজাম্মেল হোসেন, শফিকুল ইসলাম ও শামসুল ইসলাম। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে রফিকুল ইসলাম ফেনু পরিবহন ও সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা এবং ব্রিজের পারাপারের পথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।