বিজ্ঞান ও প্রযুক্তি

শিশুদের স্মার্টওয়াচ আনল শাওমি

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিশুদের জন্য ঘড়ি এনেছে শাওমি। মূলত সন্তান কোথায় আছে তা নজরে রাখবে বাবা মা তাদের জন্যই এমন ডিভাইস তৈরি করেছে শাওমি।

এমনকি এই ডিভাইস শিশুদের ফুল ও গাছপালা চেনাবে।

ঘড়িটির নাম ‘মি বানি ওয়াচ ৩’। এতে আছে ১ দশমিক ৪১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ৩২০ x ৩৬০ পিক্সেল। পিক্সেল ঘনত্ব, কালার ও কন্ট্রাস্ট অ্যাপল ওয়াচের কাছাকাছি। ডিজাইনেও আছে মিল।

তবে চামড়ার বেল্টের বদলে এতে আছে কোমল সিলিকোন রাবারের স্ট্র্যাপ। ফোরজি সিম সমর্থন করবে এটি, তবে শুধুমাত্র বাবা বা মায়ের ফোনের সঙ্গে সংযুক্ত থাকবে এটি।

জিপিএস প্রযুক্তি দেয়া হয়েছে এতে। ফলে সন্তান কোথায় আছে তা বিশ্বের যে কোনও প্রান্ত থেকেই দেখতে পারবেন অভিভাবকরা।

ক্যামেরা দেয়া হয়েছে ২ মেগাপিক্সেল, মূলত শিশুরা গাছপালা বা ফুলের ছবি তুলে তা এআইর মাধ্যমে শনাক্ত করে তার বিষয় শিখতে পারবে।

ডিভাইসটির দাম ধরা হয়েছে ৫৯৯ ইউয়ান বা প্রায় ৮ হাজার ৫০০ টাকা।