সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে গাঁজারগাছ ও হেরোইনসহ আটক ২

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে গাঁজারগাছ ও হেরোইনসহ আটক ২

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার কচুয়া ও সিরাজিপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে গাঁজারগাছসহ বিলাত মন্ডল (৪০) এবং হেরোইনসহ রিয়াজুল ইসলামকে (২৭) কে আটক করেছে পুলিশ।

 
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে এসআই আলিফের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কচুয়া সাজিপাড়া গ্রামের বিলাত মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের গাঁজার গাছসহ তাকে আটক করে।
রবিবার বিকেলে উপজেলার সিরাজিপুর এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইনসহ রিয়াজুলকে আটক করে।

 

বিলাত উপজেলার কচুয়া সাজিপাড়া গ্রামের মৃত পিয়ার মন্ডলের এবং রিয়াজুল বিরোপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স/অ