সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
দুর্ঘটনা

ঢাকার মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৮১ মিনিট পড়া
ঢাকার মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছে। আহত অন্তত ১২ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লেগুনার চালক হান্নান (২২), অজ্ঞাত পুরুষ যাত্রী (৬৫) ও তাওহিদ (১০) নামের এক শিশু। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, মায়ের দোয়া নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী লেগুনাটি সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মিরপুর বেড়িবাঁধ এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, লেগুনার চালককে যন্ত্র ব্যবহার করে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।