সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

খাদ্য অধিদপ্তর নেবে ১১৬৬ জন

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৮১ মিনিট পড়া
খাদ্য অধিদপ্তর নেবে ১১৬৬ জন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। এতে ২৪টি পদে ১ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে http://dsfood.teletatk.com.bd/ এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র নেওয়া শুরু হবে। শেষ হবে ১৪ আগস্ট বিকেল পাঁচটায়।

খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, উপখাদ্য পরিদর্শক পদে ২৫০, সহকারী উপখাদ্য পরিদর্শক ২৭৪, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৩) ৮, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৩) ১৫, উচ্চমান সহকারী ৩১, অডিটর ১৬, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার ৬, ল্যাবরেটরি টেকনিশিয়ান ২, ফোরম্যান ১, মেকানিক্যাল ফোরম্যান ২, অপারেটর ২০, ইলেকট্রিশিয়ান ৯, ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান ১, সহকারী ফোরম্যান ৩, মিলরাইট ৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪০২, ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ৬, ল্যাবরেটরি সহকারী ৮, সহকারী অপারেটর ১১, স্টেভেডর সরদার ৬, ভেহিক্যাল মেকানিক ৪, সহকারী মিলরাইট ৫, সাইলো অপারেটিভ ৫৬, স্প্রেম্যান পদে ২৭ জনসহ মোট ১ হাজার ১৬৬ জন লোক নেওয়া হবে।

বিভিন্ন পদে আবেদনের জন্য আলাদা আলাদা শর্ত আছে। অনলাইনে এসব পদের আবেদনের বিস্তারিত জানা যাবে খাদ্য অধিদপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে। এসব জানা যাবে http://dgfood.gov.bd—এই ওয়েবসাইটের মাধ্যমে।