সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৮২ মিনিট পড়া
মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১৫ জুলাই) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

১৯ সেপ্টেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিনও রেখেছেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, এর মাধ্যমে এ নয়জনের বিচার শুরু হচ্ছে।

এর আগে ২০১৭ সালের ১৯ জুন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। আদালতে প্রসিকিউটর ছিলেন আবুল কালাম আজান। আসামিদের পক্ষে অ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার মামলা পরিচালনা করেন।

গত বছরের ২৯ মার্চ এই ৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

৯ আসামির মধ্যে সাতজন কারাগারে রয়েছেন। তারা হলেন, শমসের ফকির (৬৬), মো. আব্দুস সালাম (৭৫), সুরুজ আলী ফকির (৬২), মো. জয়েনউদ্দিন (৬০), মো. আব্দুর রহিম ওরফে নুরু বিএসসি(৬৭), মো. জালাল উদ্দিন (৫৯) ও মো. রোস্তম আলী (৭০)।

আর ফজলুল হক (৫৯) ও সামসুল হক (৭০) পলাতক রয়েছেন।

২০১৬ সালের ১৭ মে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ২৯ মার্চ প্রতিবেদন প্রকাশ করা হয়। মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন মো. রুহুল আমিন।

আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে আনা মোট চার খণ্ডে ৪২৯ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়। মামলায় ৫২ জন প্রসিকিউশনে সাক্ষী ও জব্দ তালিকার তিনজনসহ মোট ৫৫ জন সাক্ষী রয়েছেন।

তাদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় ১০১ জনকে খুন এবং ১২ থেকে ১৩ জনকে আহত, একজন নারী ধর্ষণ, শতাধিক বাড়িতে অগ্নিসংযোগসহ অপহরণ, আটক ও নির্যাতন এবং হত্যা ও গণহত্যার ৮টি অভিযোগ আনা হয়েছে।

আসামিদের মধ্যে জামায়াত ইসলামী ও মুসলিম লীগ ছাড়াও একজন আওয়ামী লীগ সমর্থক রয়েছেন।

 

বাংলানিউজ