সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বাঘায় সাপের কামড়ে সেলফোন ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় সাপের কামড়ে সেলফোন ব্যবসায়ীর মৃত্যু

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামে সাপের কামড়ে দুলাল হোসেন (৪০) নামে এক সেলফোন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে আজিজুল ইসলামের ছেলে।

রোববার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুলাল হোসেনকে গত ১৪ সেপ্টেম্বর নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ দংশন করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

 
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান জানান, প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় দুলালকে রামেক হাসপাতালে স্থানান্তর করেছিল। দুপুর আড়াইটার দিকে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স/শ