বিজ্ঞান ও প্রযুক্তি

কোর সফটওয়্যার দেবে ইরা ইনফোটেক

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ইরা ইনফোটেক ও সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্সের (সিভিসিএফএল) চুক্তি হয়েছে।

এই চুক্তি অনুযায়ী, ইরা সিভিসিএফএল এর কোর সফটওয়্যার, লোন অরিজিনেশন, এইচআর অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেমসহ অনান্য সলুশন প্রদান করবে যার মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। যা সিভিসিএফএল এর বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা পূরণে সক্ষম হবে।

অনুষ্ঠান সিভিসিএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান ও ইরা ইনফোটেকের সিইও মো. সিরাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো ছিলেন মো. মোক্তাদীর হোসাইন, এসভিপি অ্যান্ড হেড অব বিজনেস, মো. হোসাইন খান, ভিপি অ্যান্ড হেড অব ট্রেজারি, মো. তানভীর হোসেন, ভিপি এন্ড হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, মো. সাদিক আল-আনাম, এভিপি অ্যান্ড হেড অব কর্পোরেট ফাইন্যান্স, মো. আনোয়ার হোসেন চৌধুরীসহ আরও অনেকেই ।