বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোনে ছবি তোলার ভুলগুলো

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছবি তোলার ক্ষেত্রে কিছু নিয়ম বা কৌশল অবলম্বন করলে খুব সহজেই দৃষ্টিনন্দন ছবি তোলা যায়। কিন্তু অধাকাংশ ক্ষেত্রে ছবি তোলার প্রাথমিক কিছু বিষয় না জানার কারণে ছবির ফলাফল মন মতো হয় না।

ছবি তোলার সময় আমরা যে সাধারণ ভুলগুলো করে থাকি তা নিয়েই থাকছে এবারের ফিচার।

অযথা ফ্ল্যাশের ব্যবহার

অল্প আলোতে ছবি তোলার সময় অনেকেই ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করে থাকেন। এতে ছবিতে থাকা ব্যক্তিদের চোখের মনি লাল আসে অথবা ছবি জ্বলে যায়। ফ্ল্যাশকে কখনওই আলোর প্রধান উৎস হিসেবে ব্যবহার করা উচিত নয়। যখন সাবজেক্টের উপরের অন্যান্য আলো থাকবে তখন বিকল্প আলোর উৎস হিসেবে ফ্ল্যাশ ব্যবহার করা যেতে পারে।

আর আলো যতোই কম হোক না কেনো সাবজেক্টকে সবসময় আলোর বিপরীতে রেখেই ছবি তুলতে হবে।

ম্যানুয়াল মোড

প্রতিটি স্মার্টফোন ক্যামেরাতেই ম্যানুয়াল মোড থাকে। আইএসও, হোয়াইট ব্যালেন্স ও শাটার স্পিড ফিচার পরিবর্তন করেও ছবির মান আরও উন্নত করা যায়। তাই যারা ডিফল্ট সেটিংসে ছবি তোলেন তারা কখনওই ক্যামেরার সর্বোচ্চ ক্ষমতা সম্পর্কে ধারণা পাবেন না

zoom-techshohor

জুম করা

প্রতিটি ফোনেই প্রায় ডিজিটাল জুম ফিচারটি থাকে। দূরের কোনো ছবি তুলতে হলে জুম না করে কাছে গিয়ে ছবি তোলাই ভালো। জুম করলে ছবি অনেক সময় ঘোলা আসতে পারে।

লেন্স পরিস্কার

অনেক সময়ই আমরা ফোনর লেন্স পরিস্কার করতে ভুলে যাই। ফোনের লেন্সে জমে থাকা ধূলা বালি বা দাগ ছবিকে আরও ঘোলা করে দেয়। নিখুঁত ছবি তুলতে চাইলে প্রতিনিয়তই ক্যামেরার লেন্স পরিস্কার করা উচিত। তবে পরিস্কার করার জন্য পানি ব্যবহার না করে লেন্স ক্লিনার ব্যবহার করতে হবে।

রুলস অব থার্ড

ছবি তোলার ক্ষেত্রে অনেকেই রুলস অব থার্ড নিয়মটি মেনে চলেন। কিন্তু সব সময়ই যে নিয়মটি ভালো ফলাফল দেবে তা নয়, বরং ক্যামেরা অন করে বিভিন্ন অ্যাঙ্গেলে ফ্রেম করে দেখতে হবে কোনভাবে ক্যামারা ধরলে ছবি ভালো আসবে।

কাপা ছবি

ছবি তোলার সময় হাত কাঁপলেই যে সব সময় ট্রাইপড নিয়ে ঘুরতে হবে এমনটি নয়। ফোনের পাশে থাকা বাটন চেপেও ছবি ক্লিক করা যায়। ক্যামেরা টাইমার ব্যবহার করেও স্পষ্ট ছবি তোলা সম্ভব।