সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৮২ মিনিট পড়া
চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ গ্রেপ্তার ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে আড়াই কেজি সোনাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে শুল্ক গোয়েন্দা বেনাপোল (যশোর) সার্কেলের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার দুজন হলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার কান্দামাত্রা গ্রামের দীপক মণ্ডল (৫১) ও একই গ্রামের প্রভাত মল্লিক (৪৮)।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল বেনাপোলের উপপরিচালক মো. সাইফুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। শুল্ক-গোয়েন্দা কর্মকর্তারা বলেন, দুজন পাসপোর্টধারী যাত্রী বিপুল পরিমাণ সোনা নিয়ে দর্শনার জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে ঢুকবেন—এমন খবর পেয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে ২ কেজি ৬০০ গ্রাম সোনাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা সোনার দাম সোয়া কোটি টাকার ওপরে।

উপপরিচালক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, কাস্টমস কার্যালয়ে নিয়ে দেহ তল্লাশি করে দুজনের কাছে এক কেজি ৩০০ গ্রাম করে মোট দুই কেজি ৬০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। দুজনের অন্তর্বাসে বিশেষ কায়দায় সেলাই করে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল।

সাইফুর রহমান বলেন, জব্দ করা ওই স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। এসব স্বর্ণ বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। দুই পাচারকারীকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় শুল্ক ও গোয়েন্দা বেনাপোল সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম বাদী হয়ে ওই দুজনকে আসামি করে মামলা করেছেন। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।