সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

বিকাশে প্রতারণার নতুন কৌশল, সাবধান!

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৮১ মিনিট পড়া
বিকাশে প্রতারণার নতুন কৌশল, সাবধান!

নিজস্ব প্রতিবেদক:

বিকাশ একাউন্ট থেকে প্রতারণার নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে প্রতারক চক্র। তারা বিকাশ মোবাইল গ্রাহকদের নম্বরে ফোন করে প্রথমে বিকাশ কাস্টমার কেয়ার থেকে ফোন করার কথা বলছে। এরপর ফোনকারীর নিকট জানতে চাইছে, তার নম্বরটিতে বিকাশ করা আছে কিনা। বিকাশ করা থাকলে তারা কৌশলে একাউন্ট ভেরিফাইডের কথা বলে কৌশলে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর জানতে চাইছে।

যেসব মোবাইল ব্যবহারকারী সরল মনে তাদের ন্যাশনাল আইডি কার্ডের নম্বর বলে দিচ্ছেন, তাদের বিকাশ একাউন্ট হ্যাক করে অর্থ উত্তোলন করে নিচ্ছে প্রতারক চক্র।

বুধবার দুপুরে এই প্রতিবেদককে ফোন করেও (০১৮৪৮৩৪৭৯০০ নম্বর থেকে) একই পদ্ধতিতে বিকাশ একাউন্ট হ্যাক করার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ায় প্রতিবেদক তার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর না বলায় সঙ্গে সঙ্গে প্রতারক টক্র ফোন কেটে দেয়।

কাজেই বিকাশ একান্ট ব্যবহার করে যেসব গ্রাহক অর্থের লেনদেন করছেন, তাদের সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হলো। কখনো অপরিচিত নম্বর থেকে ফোন করে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর জানতে চাইলে কাউকে সেটি বলবেন না।

সআর