সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

বেলুগা তিমির আদলে বৃহদাকার প্লেন বানাল এয়ারবাস (ভিডিও)

নিউজ ডেস্ক৯ জুলাই ২০১৮১ মিনিট পড়া
বেলুগা তিমির আদলে বৃহদাকার প্লেন বানাল এয়ারবাস (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এয়ারবাস কোম্পানি এবার প্রদর্শন করল তিমির আদলে তৈরি নতুন প্লেন বেলুগা এক্সএল। এটি দেখতে অনেকটা বেলুগা প্রজাতির তিমির মতো। সম্প্রতি ফ্রান্সের তৌলোসে এটি প্রদর্শিত হলো।

বেলুগা এক্সএল এয়ারবাস এ৩৩০-৭০০এল প্লেনটিতে রয়েছে নীল তিমির মতোই উজ্জ্বল চোখ ও মুখ। তবে বাস্তব মুখ নয়, এটি রঙ করে তৈরি।

প্লেনের যন্ত্রপাতি বহনের জন্য এর সামনের অংশ উন্মুক্ত করা যায়। এতে বিশাল আকারের প্লেনের ডানা ও বডির অন্যান্য যন্ত্রাংশ অনায়াসেই এটে যায়। এয়ারবাস কোম্পানির নিজস্ব প্লেন উৎপাদনের জন্যই বিশ্বের নানা স্থান থেকে আনা-নেওয়া করার জন্য এটি তৈরি।

অতীতেও এ ধরনের মডেলের প্লেন বানিয়েছিল এয়ারবাস। তবে এবারের বেলুগা এক্সএল মডেলটি আগের চেয়ে বড় ও বেশি জিনিস ধারণে সক্ষম। নতুন মডেলটি এখনো আকাশে ওড়ার অনুমতি পায়নি। সব কাজ শেষে ২০১৯ সালে এটি তার কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

ভিডিওতে দেখুন প্লেনটি-