সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

পার্কে বসে গাঁজা সেবন: ধরা পড়লেন ইন্টার্ন চিকিৎসকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

নিউজ ডেস্ক৯ জুলাই ২০১৮২ মিনিট পড়া
পার্কে বসে গাঁজা সেবন: ধরা পড়লেন ইন্টার্ন চিকিৎসকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সোমববার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাসায় ফিরছিলেন র‌্যাবের ম্যাজিস্ট্রেট গাউছুল আজম। রমনা পার্কের অরুণোদয় গেট তখনও খোলা। কর্মব্যস্ত কিছু মানুষ তখনও রাতের অবসরে দৌড়, হাঁটাসহ শরীরচর্চায় ব্যস্ত। কেউবা বাসার উদ্দেশে বের হয়ে যাচ্ছেন পার্ক থেকে।

এ অবস্থা দেখে ওই ম্যাজিস্ট্রেটও পার্কে ঢুকলেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরবেন এবং রাত্রিকালীন পার্কের পরিবেশ কেমন তাও দেখা হবে ভেবে। কিছুক্ষণ হাঁটার পর গাঁজার তীব্র গন্ধ পেয়ে এর উৎস খুঁজলেন তিনি।

দেখলেন একটা বেঞ্চের ওপর দুজন বসে মনের আনন্দে সিগারেটে ভরে গাঁজা টানছেন। সঙ্গে সিগারেটের প্যাকেটে আরও দুটি সিগারেটে গাঁজা ভর্তি। মুখের দুর্গন্ধ দূর করার স্প্রে, ই-সিগারেট পাওয়া গেল।

দুজনের একজন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক এবং অন্যজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে সদ্য পাস করা একজন ছাত্র।

অভিযুক্ত দুজনের পিতামাতা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা জানান, বাবা-মা বেঁচে নেই। আপনজনও কেউ নেই ঢাকাতে।

প্রথমে এসব মিথ্যা তথ্য দিয়ে বোকা বানানোর চেষ্টা করলেও অবশেষে অনেক কষ্টে তাদের পরিবারের সদস্যদের পাওয়া গেল। তারা ঘটনাস্থলে এলেন। অভিযুক্ত চিকিৎসকের বাবা একজন সদ্য অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা। রমনা পার্কে এসে ছেলের এমন কাণ্ডে হতবাক তিনি।

দুজনকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে এবং আর মাদকসেবন করবেন না অঙ্গীকার করায় পরিবারের সদস্যদের কাছে তুলে দেয়া হল। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। সামাজিক মর্যাদার কথা ভেবে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়নি।

ম্যাজিস্ট্রেট গাউছুল আজম বলেন, মাদকের আগ্রাসন এখন সর্বগ্রাসী। আসুন আমাদের পরিবারের সদস্যদের আমরা মাদকমুক্ত রাখি। একজন চিকিৎসক ছেলের বাবা মাথা নিচু করে সবার সামনে অপদস্থ হয়ে নির্বাক দাঁড়িয়ে ছিলেন- এ দৃশ্য দেখে সত্যিই খারাপ লেগেছে। তাই সবাইকে আগে থেকেই সচেতন হওয়া প্রয়োজন। যুগান্তর