সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
বিচিত্র

বাস চালিয়ে বিয়ে করতে গেলেন কনে

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৮১ মিনিট পড়া
বাস চালিয়ে বিয়ে করতে গেলেন কনে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফুল দিয়ে সাজানো বাস। দেখেই মনে হবে কোনো বিয়ের গাড়ি। কিন্তু ড্রাইভিং সিটের দিকে তাকাতেই সবার চোখ কপালে! কারণ সেখানে বসা স্বয়ং বিয়ের কনে।

সাধারণত আমাদের দেশে বর তার নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়ে বিয়ে করতে যান কনের বাড়িতে। বিয়ে করে বউ নিয়ে ফেরেন নিজের বাড়ি। কিন্তু চীনা এক বর-কনের বিয়ে হলো একটু অন্যভাবে। বিয়ের কনে নিজে বাস চালিয়ে গেলেন বিয়ের অনুষ্ঠানে। যাওয়ার সময় বরের বাড়ি থেকে বরসহ বরযাত্রীদেরও তুলে নিলেন বাসে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘পিপলস ডেইলি’র পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ফুল দিয়ে সাজানো বাসটি কনে নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় তাকে বেশ নির্ভার মনে হচ্ছিল। তার পরনে ছিল সাদা গাউন এবং পাশে বসা বরের পরনে ছিল বিয়ের স্যুট।

টুইটারে বেশ আলোচনার জন্ম দিয়েছে ভিডিওটি। এরকম অভিনব বিয়ে প্রসঙ্গে এই কনে বলেন, ‘সবাই পরিবেশবান্ধব ভ্রমণ চায়। তাই আমার বিয়েতে আমি বাস নেয়ার চিন্তা করি। কারণ এটি কম কার্বন নির্গমনকারী যানবাহন।’