সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন এক ‘যৌনদাসী’

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন এক ‘যৌনদাসী’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের হাত থেকে পালিয়ে আসা এক ‘যৌনদাসী’কে জাতিসংঘের শুভেচ্ছাদূত করা হয়েছে। মানব পাচারের ঘটনায় ধকল সামলে যাঁরা টিকে আছেন, তাঁদের মর্যাদাস্বরূপ তাঁকে এই দূত করা হয়। তাঁর নাম নাদিয়া মুরাদ বাসে তাহা। ২৩ বছরের এই তরুণী ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের।

 
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
শুভেচ্ছাদূত হিসেবে নাদিয়ার প্রধান কাজ হবে অপহৃত হওয়ার পর ফিরে আসা মানুষের দুর্দশার বিষয়ে সচেতনতা তৈরি করা। বিশেষ করে, শরণার্থী এবং নারী ও শিশুদের বিষয়ে।
২০১৪ সালের আগস্টে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সিনজারের কাছের একটি গ্রাম কোচো থেকে নাদিয়াকে তুলে মসুলে নিয়ে যাওয়া হয়। মসুল তখন আইএসের নিয়ন্ত্রণে। সেখানে তিনি কয়েক দফায় গণধর্ষণের শিকার হন।
জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে নাদিয়া বলেন, ‘তারা যেভাবে চেয়েছে, আমাকে ব্যবহার করেছে। সেখানে আমি একা ছিলাম না। একসময় আমি পালানোর পথ খুঁজে বের করি। কিন্তু হাজারো মানুষ এখনো সেখানে আটক।’
সে কথা মনে করে গলাটা ধরে আসে নাদিয়ার। তিনি বলেন, প্রায় ৩ হাজার ২০০ ইয়াজিদি নারী ও মেয়েকে ‘যৌনদাসী’ হিসেবে ব্যবহার করছে আইএস জঙ্গিরা। তিনি তাঁদের মুক্ত করার আহ্বান জানান এবং অপরাধীদের বিচার চান।

সূত্র: প্রথম অালো