সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শনি। আপনার শুভ সংখ্যা ৫ ও ৮। শুভ বার শনি ও বুধ। শুভ রত্ন পান্না ও নীলা।

প্রকৃতিগতভাবে আপনি পরিশ্রমী ও সিরিয়াস। সাফল্যের প্রচারের চেয়ে কাজ করার প্রতিই আগ্রহ বেশি। আপনি স্বভাবে চাপা। আপনি অমায়িক ও ভদ্র হওয়া সত্ত্বেও ঘনিষ্ঠ বন্ধুত্ব সহজে গড়তে পারেন না। আপনি নিয়মানুবর্তিতা ও ধৈর্যের সঙ্গে সমস্যা মোকাবিলা করতে চান। জ্ঞানার্জন ও পড়াশোনার প্রতি আপনার আজন্ম ঝোঁক আছে। আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অনেকের ঈর্ষার কারণ হতে পারে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দেবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অতীতের কোনো জটিল ব্যাধি নতুন করে দেখা দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। তীর্থযাত্রীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূলে থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। অবিবাহিতদের বৈবাহিক বিষয়ে কোনো অগ্রগতি হতে পারে। আপনজনরা কেউ শত্রুতা করতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর কিছুটা অসুস্থ হতে পারে। গলা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পোশাক নির্বাচনের ক্ষেত্রে কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
সূত্র: এনটিভি









