সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
বিচিত্র

মেঘ-তুষার ‘চুরি’ করছে ইসরাইল-দাবি ইরানের!

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৮১ মিনিট পড়া
মেঘ-তুষার ‘চুরি’ করছে ইসরাইল-দাবি ইরানের!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইহুদিবাদী দেশ ইসরাইলের বিরুদ্ধে এবার মেঘ ও তুষার ‘চুরির’ অভিযোগ করেছে ইরান। ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন, তার দেশ ‘মেঘ ও তুষার’ চুরির শিকার হচ্ছে। খবর দ্যা এক্সপ্রেসের।

তেহরানে সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানি ওই জেনারেল দাবি করেন, তার দেশে যাতে বৃষ্টি না হয় সে জন্য ইসরাইল আবহাওয়া বদলে দিচ্ছে।

তিনি বলেন, ইরানের পরিবর্তিত জলবায়ু বেশ সন্দেহজনক। এই পরিবর্তনের পেছনে বিদেশি হস্তক্ষেপের বিষয়েও সন্দেহ করা হচ্ছে্। ইরানের এক বৈজ্ঞানিক গবেষণার তথ্যে ‘নিশ্চিত হয়ে’ জালালি এ কথা বলছেন বলে তার দাবি।

তবে ওই জরিপে ইরানি ভূখণ্ড বাদে বাকি এলাকাগুলো ঠিকই তুষারে আবৃত বলে দেখা গেছে, জানান তিনি। জালালির এ অভিযোগের ব্যাপারে দ্বিমত করেছেন তারই দেশের আবহাওয়া বিভাগের প্রধান।

২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও খরার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছিলেন।

তিনি বলেন, ইউরোপের দেশগুলো তাদের মহাদেশের ওপরই বৃষ্টি ঝরাতে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করছে।