সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
দুর্ঘটনা

গাইবান্ধায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক২ জুলাই ২০১৮১ মিনিট পড়া
গাইবান্ধায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধার সাদুল্যাপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত ওই দুই ভাইয়ের নাম তানভীর মিয়া (৮) ও মো. তাসিন (৬)। তাঁরা একই গ্রামের ফুল বাবুর ছেলে। দুজনেই তালুক হরিদাস গ্রামের ব্র্যাক প্রাকপ্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

ওই পরিবারের বরাত দিয়ে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তানভীর ও তাসিন বাড়ি সংলগ্ন পুকুরের পাশে খেলছিল। এর কিছুক্ষণ পর থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে স্থানীয় লোকজন দুই ভাইয়ের লাশ পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পুকুর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় সাদুল্যাপুর থানার পরিদর্শক (তদন্ত) এমরানুল হক প্রথম আলোকে বলেন, দুই ভাইয়ের লাশ দাফনের জন্য ব্যবস্থা নিচ্ছে তাঁদের পরিবার।