সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারায় ৩৮ পিচ ইয়াবাসহ একজনকে আটক

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় ৩৮ পিচ ইয়াবাসহ একজনকে আটক

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় রাকিব হোসেন (২৪) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বাগমারা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৩৮ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

 

পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার গনিপুর ইউনিয়নের হাসনিপুরে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল রাকিব।

 
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বাগমারা থানার এসআই রাজিব হাসান  রাজন ও এএসআই বাবুল আকতার রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচে রাখা ৩৮ পিচ ইয়াবা উদ্ধার করে।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিবের পিতা ফজলুর রহমান পালিয়ে যায়।
এ ব্যাপারে বাগমারা থানার (ওসি) তদন্ত আবুল কালাম আজাদ সিল্কসিটি নিউজকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে ।

স/আর