সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফেইসবুকের প্রধান নির্বাহী হিসেবে জাকারবার্গকে দেখতে নারাজ বিনিয়োগকারীরা।
একের পর এক গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় ফেইসবুকের অবস্থান দিন দিনই নাজুক হয়ে পড়ছে। সে ব্যাপারে জাকারবার্গের নেয়া পদক্ষেপ যথেষ্ট নয় মনে করছেন বেশিরভাগ বিনিয়োগকারী আর বোর্ডের পরিচালকরা।

জাকারবার্গের অবস্থান এমনই, ফেইসবুকের নীতিতে তার সমর্থন ছাড়া কোনও পরিবর্তন সম্ভব নয়। আবার তার নেয়া সিদ্ধান্ত সরানোরও উপায় নেই। বেশিরভাগ শেয়ার আর ভোটিং ক্ষমতা এখনো তারই হাতে। একটি পাবলিক কোম্পানির জন্য যা খুবই অদ্ভুত। কেননা তার অর্থ, জনগণের বিনিয়োগের টাকা তিনি ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন আর কারও মতামত ছাড়াই।
এভাবে ফেইসবুক চলতে পারে না বলে দাবি করেছেন বেশিরভাগ বিনিয়োগকারীরা। তারা বার বার চেষ্টা করছেন যাতে ফেইসবুক ব্যবহারকারীদের তথ্য নিয়ে ব্যবসা না করে, কিন্তু তারা হয়েছেন ব্যর্থ। জুকারবার্গকে তারা স্বৈরাচারী শাসক হিসেবে উল্লেখ করে বলেছেন, বিদ্রোহের মাধ্যমে তাকে উৎখাত করার সময় এসেছে।
জাকারবার্গ অবশ্য বলেছেন, এমন কিছু ফেইসবুকে ঘটছে না।
তবে নতুন কিছু রিপোর্টে জানা গেছে, নতুন প্রধান নির্বাহী নির্বাচনের জন্য পরিচালক বোর্ড চাপ দিচ্ছে।
এখন দেখবার বিষয় শেষ পর্যন্ত প্রধান নির্বাহী হয়ে টিকে থাকতে পারেন কি না মার্ক জাকারবার্গ।









