সব খবর

কর্মজীবী মহিলাদের ব্যায়াম

নিউজ ডেস্ক১ জুলাই ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুরুষের পাশাপাশি আজকাল মেয়েদের অহরহ বাইরে যেতে হচ্ছে। বিশেষ করে শহরে যানজটের কবলে পড়ে দিনের বেশির ভাগ সময়ই মহিলাদের অফিস আর পথে কেটে যায়। ফলে শরীরচর্চার খুব একটা সময় তাঁরা পান না। কিন্তু একটু সচেতন হলে কর্মজীবী মহিলারা এসব সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন। কর্মজীবী মহিলাদের জন্য কিছু শরীরচর্চার উপায়:

কথা বলার সময় দাঁড়িয়ে কথা বলা, লেখা বা টাইপিংয়ের কাজ না থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যেতে পারে। লাঞ্চের সময় কিছুটা হাঁটা যেতে পারে। তা ছাড়া প্রতি আধাঘণ্টা ব্যবধানে ডেস্ক ছেড়ে অন্তত এক মিনিটের জন্য হেঁটে নেওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।

আজেবাজে জিনিস না খেয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। এতে শরীর ক্ষতির হাত থেকে রেহাই পাবে।

সপ্তাহে অন্তত দুই দিন ২০ মিনিট করে ব্যায়াম করুন। হতে পারে সেটি দৌড় বা হাঁটাহাঁটি। এতে অল্পতেই আপনার পূর্ণ শরীরে ব্যায়ামের কাজটা হয়ে যাবে। সকালের নাশতায় তাজা ফলের পাশাপাশি এ সময় শুকনো ফলও খাওয়া যেতে পারে।