দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে পৃথক দুইটি স্থানে কোরবানির মাংসের টুকরায় আরবী হরফে মহান আল্লাহর নাম পাওয়া গেছে। এঘটনায় ব্যাপক চ্যাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা বেলঘরিয়া ও হোজা অনন্তকান্দি গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার ঈদের দিন বেলঘরিয়া গ্রামের মোজাহার হোসেন মোজার ছেলে কাওসার হোসেন কোনবানির মাঠ থেকে মংস নিয়ে বাড়ি আসেন।
এরপর তার স্ত্রী মফিজা বেগম সন্ধায় ওই কোরবানির মাংস রান্না করতে থাকে। রান্নার একপর্যায়ে একটি মাংসের টুকরা ভেসে উঠতে দেখে। পরে ওই মাংসের টুকরায় তিনি দেখতে পান আরবী হরফে আল্লাহু লেখা।
এরপর তিনি অবাক হয়ে তার স্বামীসহ বাড়ির সকলকে ডেকে মাংসের টুকরা দেখান। এদিকে উপজেলা হোজো অনন্তকান্দি গ্রামের হব্বার আলী ছেলে মফিজুল ইসলাম মঙ্গলবার ঈদের দিনে আতীয়স্বজন ও সমাজ থেকে পাওয়া মাংস নিয়ে বাড়িতে আসের।
এরপর তার স্ত্রী রহিমা বেগম ওই মাংস রান্না করতে থাকে। রান্নার একপর্যায়ে একটি মাংসের টুকরা ভেসে উঠে। পরে ওই মাংসের টুকরায় দেখা যায় একই আরবী হরপে লেখ আল্লাহুর নাম। ফলে এ ঘটনায় ওই দুটিতে বাড়িতে আশেপাশের শত শত মানুষ হুমড়ি খেয়ে মাংসে আল্লহ’র নাম লেখা দেখতে আসেন।
স/আর










