নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলাসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটিকে পৃথক পৃথক বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছে।
সামাজিক সংগঠনের মধ্যে অভিনন্দন জানিয়েছেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ উপদেষ্টা জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান পরিবারের সদস্য সমাজসেবী নারীনেত্রী শাহীন আকতার রেনী, সেক্টর কমান্ডার ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জয়বাংলা পরিষদের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক ও রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রাশেদ রিপন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক রাসিক মেয়র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বর্তমান মেয়র মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ প্রমুখ অভিনন্দন বার্তা প্রদান করেন।
আরো অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি মোমিনুল ইসলাম বাবু, সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিক আলম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শ.ম. সাজু, সভাপতি আহসান হাবিব অপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল।
স/অ










