সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

জোর করে সহবাস! মায়ের বিরুদ্ধে মামলা মেয়ের

নিউজ ডেস্ক২৩ জুন ২০১৮১ মিনিট পড়া
জোর করে সহবাস! মায়ের বিরুদ্ধে মামলা মেয়ের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘জোর করে বিয়ে’ দেওয়ার জন্যে খোদ মায়ের বিরুদ্ধে মামলা  কিশোরী মেয়ের। ঘটনাটি ঘটে বাংলাদেশের ঝালকাঠি জেলায়।

৫ বছর বয়সী মেয়েটি বিবিসিকে জানিয়েছে, “জুলাই মাসে আমার মা একদিন জানাল আমার একজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে। বিয়ে যে হয়ে গেছে সেটি আমি বুঝতেই পারিনি”। মেয়েটির বক্তব্য অনুযায়ী এর পর তাকে খুলনায় নিয়ে গিয়ে একটি ঘরে তারই এলাকার এক পুরুষের সঙ্গে তাকে আটকে রাখা হয়। সেখানে তাকে জোর করে সহবাসে বাধ্য করা হয় বলেও অভিযোগ। এমনকি, তা না করতে চাইলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

এর পর সে পালাতে সক্ষম হয় এবং ঝালকাঠির এক সাংবাদিকের সহায়তায় থানায় মা ও তার কথিত স্বামীর বিরুদ্ধে মামলা করে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক শেখ মুনির-উল-গিয়াস বিবিসিকে জানিয়েছেন, “তদন্তের পর প্রাথমিকভাবে আমরা এ ঘটনার সত্যতা পেয়েছি। এখানে বিয়ের ধর্মীয় বিধিবিধান মানা হয়নি। এটিকে আমরা জোর করে বিয়ে বলতে চাইনা। এক্ষেত্রে জোর করে সহবাসে বাধ্য করা হয়েছে বলা যায়”

তিনি আরও জানিয়েছেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে জোড় তল্লাশি।