সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

নওগাঁয় বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু : আহত- ১

নিউজ ডেস্ক২৩ জুন ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু : আহত- ১

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাহিদা বেগম (৫০) নামের এক গৃহবধূর নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী সাইদুর রহমান (৫৬)।

আজ শনিবার সকালে উপজেলার ভিমপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সাহিদা বেগম বাথরুমে ঢুকে লোহার দরজা লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসময় সাইদুর রহমান তাকে  ধরতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। কিছুক্ষন পরে পরিবারের লোকজন জানতে পেরে সঙ্গে সঙ্গে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিলে স্বামী-স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনা স্থলেই সাহিদার মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্ট সাইদুর রহমান গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স/র