সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

গৃহবধূর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৩ জুন ২০১৮২ মিনিট পড়া
গৃহবধূর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফরিদপুরের মধুখালী এলাকায় পারুল বেগম (৩৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এলাকার মধুপুর গ্রামে নিজ বাড়িতে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পারুল আত্মহত্যা করেছেন বলে জানান তাঁর শ্বশুরবাড়ি লোকজন। ওই গৃহবধূর পরিবারের দাবি, পারুলকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে উপজেলার কামারখালী ইউনিয়নের জহুর কাজীর মেয়ে পারুলের সঙ্গে একই উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আইয়ুব আলীর বিয়ে হয়। তাঁদের সংসারে আফরোজা আক্তার (১৭), রহিম আলী (১৫) ও করিম আলী (১২) নামের তিন সন্তান রয়েছে। গতকাল সন্ধ্যায় মধুপুর গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পারুলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর ভাই আখের আলী। প্রথম আলোকে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় লোক মারফত পারুলের আত্মহত্যার খবর তাঁরা জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে পারুলকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। তবে তাঁর পা মেঝের সঙ্গে যুক্ত ছিল। পারুলের পরনে ছিল একটি লুঙ্গি ও শার্ট। টাকার জন্য পারুলকে তাঁর স্বামী প্রায়ই মারধর করতেন। আইয়ুব আলী পারুলকে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে লাশটি ঝুলিয়ে রেখেছিলেন।

পারুলের শ্বশুর দেলোয়ার হোসেন বলেন, তাঁর পুত্রবধূর মানসিক সমস্যা ছিল। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, পারুলের শ্বশুর বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। ওই গৃহবধূর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।