সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ঝাড়খণ্ডে পথনাটিকা থেকে তুলে নিয়ে ৫ এনজিও কর্মীকে গণধর্ষণ

নিউজ ডেস্ক২৩ জুন ২০১৮১ মিনিট পড়া
ঝাড়খণ্ডে পথনাটিকা থেকে তুলে নিয়ে ৫ এনজিও কর্মীকে গণধর্ষণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের ঝাড়খণ্ডে একটি এনজিওর পাঁচ নারী কর্মীকে পথ নাটক করার সময় মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করে গণধর্ষণ করেছে দুবৃত্তরা।

মঙ্গলবার রাজ্যের প্রত্যন্ত খুন্তি জেলায় এ ঘটনা ঘটে। ওই জেলারই একটি গ্রামে নারী-পাচার নিয়ে সচেতনতা অভিযানে গিয়েছিলেন স্বেচ্ছাসেবী সংস্থাটির একটি দল।

পুলিশ বিবিসি হিন্দি সার্ভিসে জানিয়েছে, তারা পথনাটিকা করছিলে। সে সময়ই একদল দুর্বৃত্ত আচমকা সেখানে হাজির হয়ে ৫ নারীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে জোর করে গাড়িতে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবীদের দলটিকে অনুমতি ছাড়া সরকারি প্রকল্প নিয়ে গ্রামে ঢুকার জন্য হুমকি দিয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালিও দিয়েছে। প্রতিবাদ করতে গেলে পুরুষ সদস্যদের মারধর করেছে। এরপরই নারী সদস্যদের ওপর চড়াও হয় তারা।

গোটা ঘটনার ভিডিও বানানো হয় বলেও অভিযোগ আছে। প্রায় চার ঘণ্টা আটকে রাখার পর সবাইকে ছেড়ে দেয়া হয়।

খুন্তি পুলিশের সুপারইনটেনডেন্ট অশ্বিনী কুমার সিনহা বলেন, আদালতে মামলার এজাহার ও জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে। আমরা অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করে যাচ্ছি। তদন্তও চলছে।