সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
খেলা

লাইভেই সাংবাদিকের বক্ষে হাত! জোর করে চুম্বন! তারপর…

নিউজ ডেস্ক২১ জুন ২০১৮১ মিনিট পড়া
লাইভেই সাংবাদিকের বক্ষে হাত! জোর করে চুম্বন! তারপর…

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাঠে ফুটবলের মহারণ আর বাইরে বিশ্বকাপের উত্সব। বিপ্লবের দেশ এখন কার্যত ‘রঙ্গমঞ্চ’। রোনাল্ডোর চোখ ধাঁধানো ফ্রি-কিক, মেসির পেনাল্টি মিস, কলম্বিয়ার হার, ঘণ্টায় ঘণ্টায় বদল হচ্ছে ক্লাইম্যাক্স। সমান্তরাল ভাবে পাল্টে যাচ্ছে ক্লাইমেটও। কখনও মেঘবৃষ্টির লুকোচুরি, তো কখনও রোদঝলমল আকাশ। মুহূর্তে মুহূর্তে রং বদলাচ্ছে মস্কো। আর সেই সবকিছুই সরাসরি সম্প্রচার করতে রাশিয়ায় হাজির বিশ্বের তাবড় সংবাদমাধ্যম। তেমনই জার্মান রেডিও স্টেশনের পক্ষ থেকে বিশ্বকাপের কভারেজ করতে পুতিনের দেশে এসেছেন জুলিয়েট গোনজালিজ থেরানও। তবে কলম্বিয়ার এই মহিলা সাংবাদিক যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাতে মুখ পুড়েছে তথাকথিত পুতিনের দেশের।

লাইভ সম্প্রচার চলাকালীন সাংবাদিকের বক্ষে হাত দিল এক উত্তেজিত ফুটবল সমর্থক। তারপর জোর করে চুম্বন। আর গোটাটাই সম্প্রচারিত হল টেলিভিশনের পর্দায়। পরে ওই ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করেন সাংবাদিক জুলিয়েট। তিনি যে অসম্মানিত হয়েছেন সেকথাও কোনও রকম রাখঢাক না করেই জানিয়েছেন কলম্বিয়ার এই সাংবাদিক।

তাঁর কথায়, “সম্মান! না আমরা সেটার যোগ্যই নই। আমরা খুবই দায়িত্বের সঙ্গেই কাজ করছি এবং ফুটবলের আমেজে মেতেও উঠছি। তবে বোঝা দরকার, আমাদের ফুটবল প্রীতি যেন কারোও হয়রানির কারণ না হয়”। কলকাতা ২৪