সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

অজগরের পেটে আস্ত মানুষ!

নিউজ ডেস্ক১৭ জুন ২০১৮১ মিনিট পড়া
অজগরের পেটে আস্ত মানুষ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিরল ঘটনা! ৫৪ বছর বয়সী এক প্রৌঢ়াকে আস্ত গিলে ফেলল অজগর। এমনই খবর মিলল ইন্দোনেশিয়ার মুনাদ্বীপে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ওয়া তিবা নামে ওই প্রৌঢ়া। মৃতার পরিজনের জানাচ্ছেন, বাগানে কাজ করতে গিয়েছিলেন ওয়া। তারপর থেকেই কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর।

হামকা নামে এক পুলিস অফিসার জানাচ্ছেন, বাগানের মধ্যে ২৩ ফুট লম্বা এক অজগরকে দেখতে পান স্থানীয়রা। মরার মতো সাপটি শুয়ে থাকায় সন্দেহ হয় তাঁদের। অনুমানের বশেই সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেয় ওই মহিলার পরিজনেরা। তাঁদের অনুমান যে অহেতু নয়, পেট কাটার পরই বোঝা যায়। একেবারে অবিকৃত অবস্থায় ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার হয় বলে দাবি পুলিসের।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার প্রৌঢ়ার খোঁজে চিরুনি তল্লাসি চালায় কমপক্ষে একশো গ্রামবাসী। মহিলার চপ্পল উদ্ধার হওয়ার ৩০ফুটের মধ্যে ওই সাপটিকে দেখা যায়। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সে প্রায়শই  গবাদি পশু খেতে দেখা যায় অজগরকে। কিন্তু কোনও মানুষকে এভাবে আস্ত গিলে ফেলার ঘটনা বিরল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর মার্চে সুলাওয়েসি দ্বীপে এমন এক অজগরের খপ্পরে পড়ে প্রাণ হারান এক জন।