সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের কর্মীকে হত্যা করে টাকা ছিনতাই

নিউজ ডেস্ক১৪ জুন ২০১৮১ মিনিট পড়া
দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের কর্মীকে হত্যা করে টাকা ছিনতাই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদারীপুর জেলার রাজৈরে দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে কুপিয়ে হত্যা করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খালিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল চৌধুরী (৩৫) গোপালগঞ্জ সদর উলপুর গ্রামের মো. ইব্রাহিম চৌধুরীর ছেলে ও গ্রামীণ ব্যাংক টেকেরহাট খালিয়া শাখার মাঠকর্মী।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, টেকেরহাট খালিয়া শাখার মাঠকর্মী সোহেল চৌধুরী বেলা ১১টার দিকে এলাকায় লোনের কিস্তির টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে অফিসে ফিরছিলেন।

সীমান্তবর্তী নয়াকান্দি গ্রামের বেপারিপাড়া এলাকার একটি পাটক্ষেতের মাঝের রাস্তায় গেলে সেখানে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে সোহেলের ওপর হামলা করে। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সঙ্গে থাকা প্রায় এক দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা ওই ছিনতাইকারীদের গ্রেফতার করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি।